শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

পুলিশ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে, জানালেন ডিএমপি কমিশনার।

পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "পুলিশের কাছে স্পেসিফিক কোনো থ্রেট ও আশঙ্কা নেই। তবে সতর্কতা দুর্বল করার সুযোগ নেই।"

কমিশনার জানান, পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে জন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগরীতে ২৫৭টি পূজামণ্ডপকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ।

তিনি উল্লেখ করেন, অধিক গুরুত্বপূর্ণ মন্দিরের সংখ্যা ৯টি। তবে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা পুলিশের কাছে সমান গুরুত্বপূর্ণ।

ডিএমপি কমিশনার আরও জানান, প্রত্যেকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং যেখানে ছিল না, সেখানেও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার সংযোগ ডিএমপির কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপের ইনচার্জ সার্বক্ষণিকভাবে বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন এবং তা ডিএমপির কন্ট্রোল রুম থেকে লাইভ সংযোগের মাধ্যমে ২৪/৭ মনিটর করা হবে।

বিজ্ঞাপন