বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
জাতীয়

মানসম্মত হেলমেট ব্যবহারে বিএসটিআই-ডিএমপি’র সচেতনতামূলক অভিযান

বিএসটিআই ও ডিএমপি’র যৌথ প্রচারাভিযানে মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

মানসম্মত হেলমেট ব্যবহারে বিএসটিআই-ডিএমপি’র সচেতনতামূলক অভিযান

মানসম্মত হেলমেট ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার, ২৮ অক্টোবর, রাজধানীর তেজগাঁও-সাতরাস্তা মোড়ে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। সড়কে নিম্নমানের হেলমেট ব্যবহারকারী রাইডারদের থামিয়ে নিরাপত্তা বিষয়ক এবং সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করেন বিএসটিআই'র কর্মীরা।

অভিযানের অংশ হিসেবে, রাইডার ও যাত্রীদের নিম্নমানের হেলমেট ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া, ভাল মানের হেলমেট চেনার পদ্ধতি সম্পর্কেও তথ্য প্রদান করা হয়।

বিএসটিআই ও পুলিশ কর্মকর্তাদের মতে, হেলমেট ব্যবহারের প্রবণতা বেড়েছে, তবে অধিকাংশ ব্যবহারকারী নিম্নমানের হেলমেট ব্যবহার করছেন, যা তাদের সুরক্ষা নিশ্চিত করতে অক্ষম।

বিজ্ঞাপন