রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১৫ আগস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ডিএমপি

১৫ আগস্ট উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি।

১৫ আগস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ডিএমপি

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি রাখা হবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি জানায়, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিবি ও সিটিটিসি সদস্যরা অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম চালাবে। সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য র‍্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাভাবিক মোতায়েনের বাইরে মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে।

ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাঠে থেকে নিজ ইউনিটের নিরাপত্তা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন