চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শুক্রবার বিকেলে মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দরের স্থানীয় জলসীমায় এ সংঘর্ষ ঘটে।
তবে সংঘর্ষের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চট্টগ্রাম বন্দরের টাগবোট। উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডও যুক্ত হয়েছে। বর্তমানে তাদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে।