চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনায় বিশ্বের সেরা পাঁচটি প্রতিষ্ঠানকে যুক্ত করার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক ও অফশোর প্রদর্শনী (বিমক্স) মেলায় তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন প্রক্রিয়া চলছে। পায়রা গভীর সমুদ্র বন্দর এবং মাতারবাড়ি পোর্টও শিগগিরই চালু হবে। তিনি উল্লেখ করেন, দেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে, তবে তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না।
শেখ রবিউল আলম আরও জানান, গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং তেল গ্যাস অনুসন্ধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সরকার এই খাতে দ্রুত উন্নয়ন করতে আগ্রহী বলেও জানান তিনি।