রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অর্থনীতি

বাণিজ্যমন্ত্রী: সয়াবিন তেলে ভারী ধাতুর খবর ভিত্তিহীন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সয়াবিন তেলে ভারী ধাতুর খবরকে ভিত্তিহীন বলেছেন।

বাণিজ্যমন্ত্রী: সয়াবিন তেলে ভারী ধাতুর খবর ভিত্তিহীন

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীতে বিশ্ব মান দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি।

মন্ত্রী জানান, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইকে শক্তিশালী করে সারাদেশে আওতা বাড়ানো হবে। সম্প্রতি বিভিন্ন বেসরকারি গবেষণায় দেখা গেছে, দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেলে সিসা, আর্সেনিক, ক্রোমিয়াম, পারদ ও নিকেলের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে সরকার নড়েচড়ে বসেছে। দেশের বাজারে থাকা ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করে দেখা যায়, এতে কোনো ক্ষতিকর ধাতু পাওয়া যায়নি। বাণিজ্যমন্ত্রী বলেন, তেলে ভারী ধাতু পাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, ‘বাজারে যেসব সয়াবিন তেল আছে সেটি সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভারী ধাতু নাই, কোনো লেড নাই। অনেক জায়গায় অনেক ভেজাল আর খারাপ খবরের মধ্যেও অন্তত একটা ভালো খবর আপনাদের দিতে পারলাম।’

মন্ত্রী আরও বলেন, পণ্যের মান নিশ্চিত করা শুধু ব্যবসা-বাণিজ্যের বিষয় নয়, এটি মানুষের জীবনমান ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ তৈরির জন্য বিএসটিআইয়ের কার্যক্রম বাড়ানোর কথা জানান তিনি।

আলোচনায় বক্তারা বলেন, খাদ্যে ভেজালের কারণে ক্যান্সারের মতো মরণব্যাধির ঝুঁকি বাড়ছে। এসব অনিয়ম বন্ধে বিএসটিআইয়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন