বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা
জাতীয়

বিএসটিআইয়ের নির্দেশে ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার

বিএসটিআই ১০টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

বিএসটিআইয়ের নির্দেশে ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

বিএসটিআই জানায়, এসব পণ্যের অনুকূলে লাইসেন্স বাতিলের জন্য কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। সম্প্রতি বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে পরীক্ষা করে।

পরীক্ষায় দেখা যায়, কিছু ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল এবং মসলার মান নিম্নমানের হওয়ায় তা অকৃতকার্য হয়েছে। বিশেষ করে বাঘাবাড়ির ঘিতে ‘ঘি’ (মিল্ক ফ্যাট) না থাকায় পাম অলিন ও বনস্পতি দিয়ে তৈরি করা হচ্ছে।

বম্বে সুইটসের উৎপাদিত হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা এবং গরুর মাংসের মসলার মানও বিএসটিআইয়ের নির্ধারিত মানের চেয়ে নিম্নমানের প্রমাণিত হয়েছে।

বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, ‘জাতীয় মান অনুসারে পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের দায়িত্ব।’

ক্রেতাদের বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ এবং অন্যান্য তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ থাকলে বিএসটিআইকে অবহিত করার জন্য হটলাইন এবং ই-মেইল করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন