শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।

ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ নবজাতক প্রাণ হারিয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় ভোরের দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স কাজ করে।

অগ্নিকাণ্ডের পর নবজাতকদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়, তবে ১৪ শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়নি। ইসলামাবাদ প্রশাসন জানায়, ঘটনার কারণ তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

পিআইএমএসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৫ নবজাতক ছিল। সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একজন চিকিৎসক একটি নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন। হাসপাতালে ভর্তি এক নারীর স্বজন মালিক ইসরার জানান, যেখানে নার্সারি ওয়ার্ড ছিল, সেখানে সংস্কার কাজ চলছিল। এ ধরনের একটি ভবনে নবজাতকদের রাখা অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের ভবন থেকে বের হয়ে যেতে বলে। সদ্য সন্তান জন্ম দেওয়া নারীদেরও দ্রুত নিচে নামতে হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিআইএমএস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এবং দেশের অন্যতম পুরোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন