বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
জাতীয়

রংপুরে ৪ খুনের ঘটনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্য খুনের ঘটনায় শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রংপুরে ৪ খুনের ঘটনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

রংপুর মহানগরীতে শিক্ষক পরিবারের চার সদস্য খুনের ঘটনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর মাছুয়াপাড়ায় নিহতদের বাড়ির উঠান ও পাশের মন্দিরে হিন্দুরীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রাদ্ধানুষ্ঠানে পুরোহিত ও স্বজনরা ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ছিল তীব্র ক্ষোভ। তারা দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিয়ে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, মামলাটি সম্পর্কে কারও কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যৌক্তিক সময় দিতে হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মাহফুজ উন নবী ডন আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রকৃত ঘটনাকে আড়াল বা ভিন্নভাবে উপস্থাপন করতে না পারে— এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।

নিহতদের স্বজন ও স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন