বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

লালমনিরহাটে বিএসএফের সঙ্গে কৃষকদের সংঘর্ষ, অস্ত্র ফেলে পালাল

লালমনিরহাটে বিএসএফের সঙ্গে কৃষকদের সংঘর্ষের ঘটনায় বিএসএফ অস্ত্র ফেলে পালিয়েছে।

লালমনিরহাটে বিএসএফের সঙ্গে কৃষকদের সংঘর্ষ, অস্ত্র ফেলে পালাল

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করেছে। মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭নং মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা মাঠে কাজ করছিলেন, এ সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের খবর পেয়ে তারা ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "বিএসএফের সঙ্গে কথা হয়েছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।"

বিজ্ঞাপন