শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় আটক

কুষ্টিয়ার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিক আটক।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে ছররা গুলি বর্ষণ করেন, এতে তাঁর পা এবং শরীরের বিভিন্ন অংশে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। বর্তমানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন। বিএসএফের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে বিজিবি সদস্যরা সতর্কতামূলক ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। বর্তমানে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জোরালো পদক্ষেপ নিয়েছে। বিএসএফের গুলি ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন