চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নগরীর খালগুলো দখলমুক্ত করার জন্য সংস্কার কাজ সম্পন্ন হলে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। তিনি সব সংস্থাকে প্রতি মাসে সমন্বয় সভা করার নির্দেশ দেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আমরা আগামী দিনে ইনশাল্লাহ একটা সামষ্টিক সমাধানের দিকে যাচ্ছি। যে কাজগুলো হয়ে গেছে, তার সাথে বাকি কাজগুলোকে যোগ করে চট্টগ্রাম মহানগরীর জনগণের স্বস্তির জন্য একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।'