অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশের উন্নয়ন চায় না এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে, তাদের প্রতিহত করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও জানান, শুধু সমুদ্রবন্দর নয়, বিমানবন্দরের উন্নয়নেও পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন, এমপি আবু সুফিয়ানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পরে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।