বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার পরিকল্পনা নেই ভারত সরকারের। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, "বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।" তিনি আরো উল্লেখ করেন, "আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।"
এই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।"
গত সপ্তাহের ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারত বাংলাদেশকে নিয়ে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়।