বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লি সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান

দিল্লি সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দিল্লি সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সময় মিললে তারেক রহমান দিল্লি সফর করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়ার বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা প্রদান করে।

১ সেপ্টেম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ূন কবির বলেন, ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজনে সেমিনারটি দিল্লি পুলিশের বাধার কারণে বাতিল হয়।

গত আগস্ট মাসে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিভিন্ন খবর ছড়ালেও, তিনি শেষ পর্যন্ত সফর করেননি। তবে ভারত সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, বাংলাদেশের জন্য নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ূন কবির বলেন, সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার পথে কোনো চাপে নয়, বরং প্রয়োজনেই এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশকে এ অঞ্চলের এভিয়েশন হাব করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন