ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রাসেলসে ইইউ-ইইকের দ্বিতীয় সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। খবর রয়টার্সের।
চুক্তির আওতায়, লন্ডনের সাথে তিনটি নীতিগত বিষয়ে সমঝোতা হয়েছে ইইউ। এগুলো হলো তরুণদের অবাধ চলাচল সংক্রান্ত কর্মসূচি, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থায় সংযোগ স্থাপন।
অভিবাসন ইস্যুতেও আলোচনা হয়েছে, যা দুই পক্ষের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম চুক্তিটিকে দেশের জন্য মঙ্গলজনক হিসেবে অভিহিত করেছেন।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি দুই পক্ষের সম্পর্কের নতুন সূচনা বা পুনর্নির্ধারণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে, ইউরোপের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কমানোর বিষয়ে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।