মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
স্বাস্থ্য

চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা।

চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি সোমবার (১৭ আগস্ট) সকালে এ সতর্কবার্তা জারি করে।

নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী ৪৮ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির কারণে এসব অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নগরীতে মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার সকাল ৮টার পর বৃষ্টি কিছুটা কমলেও আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর ও বাকলিয়াসহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায় পানিতে।

বিজ্ঞাপন