বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৫ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ও ভূমিধসের সতর্কতা ঘোষণা করেছে আবহাওয়া অফিস।

৫ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়। এতে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

বিজ্ঞাপন