বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের আশঙ্কা।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মিয়ানমার ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন