সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের সমুদ্রবন্দর থেকে নামলো সংকেত

বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়ার আশঙ্কা নেই, সংকেত নামানো হয়েছে।

বাংলাদেশের সমুদ্রবন্দর থেকে নামলো সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে।

বর্তমানে এই নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে বুধবার সকাল ৬টায় উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।

বিজ্ঞাপন