সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। রবিবার দুপুর ১২ টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৪৩৫ কিলোমিটার, মোংলা থেকে ১৪৬০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন