সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রুনা খান পেলেন র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার

রুনা খান ‘র‍্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার গ্রহণ করলেন ফিলিপাইনে।

রুনা খান পেলেন র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৬৮তম ‘র‍্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার গ্রহণ করেছেন।

মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের পৌত্র ফ্রান্সিসকো ম্যাগসাইসাই তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে র‍্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া উপস্থিত ছিলেন।

এ বছর পুরস্কার জয়ী হিসেবে রুনা খান ছাড়াও টমি কোহ ও বো চি নিঃস্বার্থ সেবা ও মহানুভবতার মাধ্যমে প্রকৃত নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন, বলেন এডগার ও. চুয়া।

গত ১১ নভেম্বর, রুনা খান একটি পাবলিক লেকচার অনুষ্ঠানে তার অগ্রযাত্রা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কার সাহস, জনসেবা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রদান করা হয়। এটি এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত।

রুনা খান বাংলাদেশের ১৪তম ‘র‍্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড বিজয়ী, তার আগে আরও ১৩ জন বাংলাদেশি এ সম্মাননা লাভ করেছেন।

বিজ্ঞাপন