মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের রুনা খান

বাংলাদেশের রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের রুনা খান

বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ (আরএমএএফ) এর প্রতিষ্ঠাতা রুনা খান ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড লাভ করেছেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ফিলিপাইনের স্থানীয় সময় সকাল ১১টায় ম্যানিলায় এ পুরস্কারের ঘোষণা করা হয়।

ফাউন্ডেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া এবং প্রেসিডেন্ট সুসানা বি. আফান। রুনা খান এই পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে আমি র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, ‘ফ্রেন্ডশিপের মাঠ পর্যায়ের সহযোদ্ধাদের নিরলস চেষ্টার ফলে আজ এমন অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব হয়েছে।’ রুনা খান বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড প্রাপ্ত ১৪তম ব্যক্তি।

এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ব্র্যাকের স্যার ফজলে হাসান আবেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞাপন