মশাবাহিত রোগ ডেঙ্গুর কারণে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৭২ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৮৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, বরিশালে ২১৩, চট্টগ্রামে ৩০১, খুলনায় ২৬৪, ময়মনসিংহে ১২০, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৫৬ এবং সিলেটে ৬ জন আক্রান্ত হয়েছেন।