রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩৯ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩৯

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে হাম উপসর্গে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

গতকাল সোমবার হাম উপসর্গে সারাদেশে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। ওই দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন। স্বাস্থ্য অধিদফতরের এই তথ্যের মাধ্যমে হাম পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন