শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০৪

হামের উপসর্গে দেশে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০৪ জন।

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০৪

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় জানানো হয়েছে, একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এই মৃত্যুর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের।

বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন