ঢাকা ও আশপাশের এলাকায় আগামী রাতের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় রাতের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।