বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। চলতি বছরে মোট ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সর্বাধিক নতুন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেটে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।