রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে। এদিকে, আজ রাত ৯টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই।