হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, ফলে দেশে মোট প্রাণহানি বেড়ে ১ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪১ জন। তাদের মধ্যে ১ হাজার ২২৮ জনের শরীরে হাম সংক্রান্ত উপসর্গ দেখা দিয়েছে।
এছাড়া, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে।
উপসর্গ দেখা দেওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনের শরীরে হাম সংক্রান্ত লক্ষণ পাওয়া গেছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন।
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।