রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে দেশে প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২১৯ জন।

ডেঙ্গুতে দেশে প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।

এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৫৩৬ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।

ডেঙ্গু আক্রান্তের অন্যান্য বিভাগের মধ্যে বরিশাল বিভাগে ২০৪, চট্টগ্রামে ২০৯, খুলনায় ২৪১, ময়মনসিংহে ১১২, রাজশাহীতে ৫৭ এবং রংপুর বিভাগে ৫৩ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন