শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে দেশে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৩২

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৩২ জন।

ডেঙ্গুতে দেশে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৩২

গত ২৪ ঘণ্টায় দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন