মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল

টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল, ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ।

টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে জাপানের পূর্ব উপকূল। ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বাতাসের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার ছিল। কখনও কখনও ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।

এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫৯ হাজারের বেশি মানুষ। এর ফলে বাতিল হয়েছে কয়েকশ ফ্লাইট এবং বন্ধ রাখা হয়েছে বেশ কিছু রেল পরিষেবা।

প্রবল ঝড়ে বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে, যার ফলে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। টাইফুনের কারণে অনেক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

এদিকে, টাইফুনের পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফর পিছিয়ে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন