শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা।

সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে

সারা দেশে দ্বিতীয় দফায় শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। শনিবার (২৬ সেপ্টেম্বর) এই ক্যাম্পেইন শুরু হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া কিংবা হামের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা দিতে সরকার এই বিশেষ ‘ক্যাচ আপ’ ক্যাম্পেইন চালু করেছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, টিকাদান কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এসব শিশুরা ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম-রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল।

দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা বাড়ি-বাড়ি গিয়ে শিশুদের টিকা প্রদান ও তালিকাভুক্ত করবেন। এছাড়া, কর্মজীবী অভিভাবকদের সুবিধার জন্য ছুটির দিনে এবং সন্ধ্যার পরও টিকাদান কার্যক্রম চালু রাখার কথা রয়েছে।

বিজ্ঞাপন