শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে দেশে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

হামের উপসর্গ নিয়ে দেশে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ জন।

হামের উপসর্গ নিয়ে দেশে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১,২৬৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু। এর ফলে, হাম ও হামের উপসর্গে শিশুর মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮৪ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১,৮৫,৮৩৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১,০১৫ জনের।

এছাড়া, ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১,৬৪,২৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১,৫৭,৮০৭ জন।

বিজ্ঞাপন