শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৭৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৭৬ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৭৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৪ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, এবং ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

দেশব্যাপী মোট হাম রোগীর সংখ্যা বর্তমানে ২৪ হাজার ২৯৪ জনে পৌঁছেছে। এছাড়া, উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জন।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৮২ জন। এর মধ্যে হাসপাতাল ছেড়ে গেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।

বিজ্ঞাপন