শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সারা দেশে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে শুরু হলো বিশেষ ক্যাম্পেইন।

সারা দেশে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুরে ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, "এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"

দ্বিতীয় দফায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এর আগে, প্রথম ধাপে এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে এক কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন