সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। ফলে, দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮৪ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২০১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। মোট ১ হাজার ২৬৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।