রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, মোট ১০৮৭

হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১০৮৭।

হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, মোট ১০৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮৭-এ।

মৃতদের মধ্যে ১০১ জন নিশ্চিত হামে এবং ৯৮৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৯ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

বিজ্ঞাপন