রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজধানীতে আজ রাতে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় আজ রাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজধানীতে আজ রাতে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে যে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন