গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ২২৭, চট্টগ্রাম বিভাগে ৩৪৫, ঢাকা বিভাগের বাইরে ৩৫৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭, খুলনা বিভাগে ৩২৯, ময়মনসিংহ বিভাগে ১৩২, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেট বিভাগে ১২ জন রয়েছেন।
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৩ হাজার ৬৯৪ জন।