ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।
এছাড়া, বরিশাল বিভাগে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেটে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।