মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

কালিয়াকৈরে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করলো কেবিকে যুব কল্যাণ সোসাইটি

কালিয়াকৈরে কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈরে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করলো কেবিকে যুব কল্যাণ সোসাইটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ক্যাম্পে ডায়াবেটিস স্ক্রিনিং, কাউন্সেলিং ও ডেন্টাল চেকআপের ব্যবস্থা ছিল। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করে মাওনা ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। স্থানীয়দের জন্য চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

গ্রামের অনেক মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়া সহজ নয়। তাই বাড়ির কাছাকাছি এমন বিনামূল্যের সেবা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

ক্যাম্পে আসা মানুষজন জানান, এই ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবা নয়, বরং স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেবিকে যুব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন