শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১০৮৪

হামের উপসর্গে দেশে আরও দুই মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮৪।

হামের উপসর্গে দেশে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১০৮৪

বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও এক হাজার ৮৪ জনের শরীরে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ১১১ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২০ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ১১ হাজার ৩০৩ জন।

বিজ্ঞাপন