হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১,৩০৪ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪১৯ জন হাম রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২,১৯,২৪৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১,২৭১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, এবং হাম শনাক্ত হয়েছে ১৪৮ জনের শরীরে। এ নিয়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,০২৮ জন।
এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ২,৪৫,৫৬২ জনের শরীরে। বর্তমানে হাসপাতাল থেকে ২,১০,৪০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।