বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি।

চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় রাতের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। তাই বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের উপকূলে থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন