রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস
জাতীয়

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের জন্য সতর্কতা জারি

চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলায় ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের জন্য সতর্কতা জারি

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।

আবহাওয়া অফিস জানায়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে।

গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে পাঁচ জেলায় মোট ১০০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা স্থানীয়দের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন