বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

চট্টগ্রাম বোর্ডে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

দুর্গত এলাকাগুলোর স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে আরও বলা হয়, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন