বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২
জাতীয়

মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান তুলে ধরলেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান তুলে ধরলেন।

মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান তুলে ধরলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব অপরিসীম ছিল। তিনি আজ শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, 'যদি ইস্টবেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করতো, তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানের অংশই থাকতো।' তিনি উল্লেখ করেন, রাজনীতিবিদরা স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করতে পারেননি এবং তাজউদ্দীন আহমদের পরেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।

তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে মেজর জিয়া। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বরং একটি জাতীয় আন্দোলন ছিল।' হাফিজ উদ্দিন আহমদ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, 'কীসের রাষ্ট্রপতি, কীসের প্রধানমন্ত্রী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপরে কেউ না।'

বিজ্ঞাপন