রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সেপ্টেম্বরের মধ্যে দেশে ৫টি শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ৫টি শিশু হাসপাতাল চালুর ঘোষণা দেন এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের কথা জানান।

সেপ্টেম্বরের মধ্যে দেশে ৫টি শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি জানান, স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী আরও জানান, সেপ্টেম্বরের মধ্যে দেশে ৫টি নতুন শিশু হাসপাতাল চালু করা হবে।

দেশের চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা ফেরাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা ফেরাতে পারলে বিদেশে চিকিৎসা বাবদ বছরে যে পাঁচ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যায়, তা কমে আসবে।’

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সব মানুষের জন্য চিকিৎসার সক্ষমতা বাড়াতে কাজ করছে।

তিনি জানান, সারা দেশে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন